হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খুলনা, ১ মে ২০২৬ – ইরানের বিশিষ্ট ব্যক্তিত্ব আলী লারিজানির শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে খুলনার ঐতিহাসিক ওয়ালি আসর মসজিদে জুমার নামাজের পর এক মর্যাদাপূর্ণ শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ ইবরাহিম খলিল রিজভী সাহেব।
তিনি উক্ত সভায় আলী লারিজানির আদর্শ, নিষ্ঠা ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
শোকসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় তাওয়াসসুল ও ফাতেহা পাঠ করা হয়।
আপনার কমেন্ট